1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 4, 2026, 5:43 am
Title :
শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আটক ২ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত

শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

  • Update Time : Thursday, September 3, 2026
  • 6 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সিলেট এসে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। ওসমানী হাসপাতালের চিকিৎসকদের সময়মত হাসপাতালে না আসা ও সময়ের আগেই হাসপাতাল ছেড়ে চলে যাওয়া নিয়ে আলোচনার মধ্যেই সিলেটের এই প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসছেন মন্ত্রী।

একইদিনে স্বাস্থ্যমন্ত্রী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও পরিদর্শন করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে বুধবার (২ সেপ্টেম্বর) জারি করা সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

Manual3 Ad Code

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল ৭টায় বিমানযোগে সিলেটের উদ্দেশে যাত্রা করে সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

Manual1 Ad Code

সকাল ৮টা ১৫ মিনিটে সিলেট সার্কিট হাউজে পৌঁছানোর পর সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবেন স্বাস্থ্যমন্ত্রী।

Manual4 Ad Code

এরপর সকাল ১১টায় তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করবেন। দুই হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে সিলেটের স্বাস্থ্যসেবা পরিস্থিতি, চিকিৎসা কার্যক্রম ও অবকাঠামোগত বিষয়গুলো সরেজমিনে দেখবেন মন্ত্রী।

হাসপাতাল পরিদর্শন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে ফেরার কথা রয়েছে তার।

Manual7 Ad Code

সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সিলেট সার্কিট হাউজ ত্যাগ করবেন স্বাস্থ্যমন্ত্রী। বিকেল ৪টায় বিমানবন্দরে পৌঁছে সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে বিমানে রওনা হবেন। বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সড়কপথে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। সফরে মন্ত্রীর একান্ত সচিব তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!