1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 12:33 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • Update Time : Sunday, August 9, 2026
  • 3 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের ভেতরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। যিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি। রোববার ভোর তিনটা ৪৫ মিনিটে ভারতের মাগুরুলি নামক স্থানে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

Manual1 Ad Code

মাগুরুলি এলাকাটি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে।

Manual3 Ad Code

নিহত মো. তারা মিয়া (২০) উপজেলার মুড়াইছড়া বস্তি গ্রামের আব্দুল মালেক এর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও চোরাকারবারের অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Manual2 Ad Code

লেফটেন্যান্ট কর্নেল আসিফ বলেন, শনিবার রাতে চার/পাঁচজন চোরাকারবারী অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর বিএসএফ গুলি চালায়, এতে তারা মিয়া গুলিবিদ্ধ হলেও বাকিরা পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে।

তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পরপর এ বিষয়ে ভারতীয় বিএসএফের কমান্ডারদের সঙ্গে কথা হয়েছে। এ সময় তিনি এর জন্য নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পক্ষান্তরে বিএসএফ তাকে জানিয়েছে কয়েকজন চোরাকারবারি বিএসএফের দিকে তেড়ে আসছিল। বাধ্য হয়ে তারা গুলি করেছে।

৪৬ বিজিবির অধিনায়ক আরও বলেন, ভারতেই পোস্টমর্টেমসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করে ভারতীয় পুলিশ নিহতের লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করবে। তারা এ কাজগুলো এখন চালিয়ে যাচ্ছে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!