1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:56 pm
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

ইদ্রিস অ্যান্ড আনোয়ারা ফাউন্ডেশনের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : Thursday, August 6, 2026
  • 123 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সিলেট নগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘ইদ্রিস অ্যান্ড আনোয়ারা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাদক এবং প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখতে সরকার দেশব্যাপী স্কুলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা, চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক খেলাধুলা এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সঠিক ভারসাম্য বজায় রাখার মাধ্যমে মেধা ও শরীর উভয়ই গঠন করা সম্ভব, যা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে।”

পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. আহসানুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খান রাজা, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুর রহমান (সফিক), মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন এবং সিলেট মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব।

Manual5 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোহনা সমাজ কল্যাণ সংস্থার সদস্য আজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নুর, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুল ইসলাম, সিনিয়র শিক্ষক দীপ্তি দেবী, সিনিয়র শিক্ষক ননী গোপাল রায়, সিনিয়র শিক্ষক শম্ভু কুমার নন্দী পুরকায়স্থ, সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন আকন্দ, সহকারী শিক্ষক শুক্লা রাণী ভট্টাচার্য, সহকারী শিক্ষক মো. মুহিবুর রহমান, সহকারী শিক্ষক কুলসুমা জান্নাত পপি, সহকারী শিক্ষক অনুকূল চন্দ্র কর, সহকারী শিক্ষক শামীমা আক্তার, সহকারী শিক্ষক ঋতু কাজী, সহকারী শিক্ষক সারোয়ার জাহান বাবুল, সহকারী শিক্ষক সৈয়দ মোহাম্মদ আদনান, সহকারী শিক্ষক আব্দুল হালিম চৌধুরী ও সহকারী শিক্ষক সেলিম মাহমুদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ইদ্রিস অ্যান্ড আনোয়ারা ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা তালিকার প্রায় ৪৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!