1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:56 pm
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

  • Update Time : Wednesday, August 5, 2026
  • 80 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি এবং সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির বর্তমান সভাপতি, ২৩নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবীদ অসুস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনকে দেখতে গিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual5 Ad Code

বুধবার (৫ আগস্ট) বিকালে নগরীর মাছিমপুরস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনের বাসভবনে যান মন্ত্রী খন্দকার আব্দুর মুক্তাদির। এসময় তিনি চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ ব্যবসায়ী ও প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবীদ নেতার পাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।

এসময় মন্ত্রী খন্দকার আব্দুর মুক্তাদির বলেন, আলহাজ্ব মো. দিলওয়ার হোসেন সিলেটের ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক অঙ্গনে এক অবিসংবাদিত ব্যক্তিত্ব। সিলেট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসায়ী সমাজের অধিকার আদায় এবং সামাজিক অগ্রগতিতে তাঁর অবদান অপরিসীম। দেশের ব্যবসায়ী সমাজ ও তরুণ প্রজন্মের রাজনীতিকদের জন্য তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, আমরা তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি। সিলেটবাসী তথা পুরো দেশ তাঁর কর্মময় জীবন থেকে আরও অনেক কিছু প্রত্যাশা করে। আল্লাহ তাআলা তাঁকে দ্রুত সুস্থতা দান করুন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন।

Manual4 Ad Code

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিলেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মকবুল হোসেন, ব্যবসায়ী জুনেদ আহমেদ, কানাডা প্রবাসী আক্তার হোসেন, হাজী খালেদ হোসেন, হোসেন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ হোসেন, হোসেন আহমদ ২৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমজম বাদশা, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো: আক্তার হোসেন বিরু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী রজব উদ্দিন নাজিমী।-বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!