1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 8:42 am
Title :

জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, August 4, 2026
  • 167 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর মেন্দিবাগস্থ কোম্পানির মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আন্দোলন সংগ্রামে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Manual7 Ad Code

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির সকল মহাব্যবস্থাপক, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, সিবিএ প্রতিনিধিবৃন্দ, ক্লাব কমিটির সদস্যগণসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোম্পানির মসজিদের ইমাম মাওলানা মো: আকমল হোসাইন।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!