1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:47 pm
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী

  • Update Time : Monday, August 3, 2026
  • 94 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও বাইশঘর মুহিবুন নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান চৌধুরীকে সিলেট বিভাগ গণদাবি পরিষদ আমেরিকার নিউইয়র্ক শাখা কমিটি সহ সিলেটি অধ্যুষিত অন্যান্য অঙ্গরাজ্যের বিভিন্ন কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

Manual7 Ad Code

সিলেটের বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সর্বজনপরিচিত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী পূর্বে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘকাল ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে আমেরিকার নিউইয়র্ক শহরে স্থায়ীভাবে বসবাস করলেও নিজ জন্মভূমির উন্নয়ন ও সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সকল দাবির প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।

Manual1 Ad Code

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান নিয়মিত তাঁর সাথে যোগাযোগ রেখে চলেছেন। নিউইয়র্কেও বিভিন্ন প্রবাসভিত্তিক সামাজিক সংগঠনের ব্যানারে সিলেটের অধিকার ও উন্নয়ন নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। দেশে থেকে বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী বা রাজনৈতিক শীর্ষ নেতা যুক্তরাষ্ট্র সফরে গেলে তাঁদের কাছে সিলেটের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা এবং স্মারকলিপি প্রদানের কাজেও তিনি সর্বদা সচেষ্ট ভূমিকা রাখছেন।

Manual4 Ad Code

সিলেট বিভাগের সর্ববৃহৎ ও দীর্ঘ আন্দোলনমুখী অরাজনৈতিক সামাজিক সংগঠন সিলেট বিভাগ গণদাবি পরিষদের শাখা কমিটি গঠনের প্রস্তাব দিলে তিনি সানন্দে সম্মতি প্রকাশ করেন এবং অঞ্চলের অধিকার আদায়ের এই ঐতিহাসিক লড়াইয়ে নিজেকে একজন গর্বিত অংশীদার হিসেবে যুক্ত করার আগ্রহ ব্যক্ত করেন।

Manual8 Ad Code

তাঁদের এই আন্তারিকতায় সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটি ও নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বার্তায় বলেন, একজন প্রকৃত সমাজকর্মী দূর প্রবাসে অবস্থান করলেও মাতৃভূমির প্রতি তাঁর টান কখনো স্তিমিত হয় না। বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত। পরিষদ আশা প্রকাশ করে যে, তাঁর গতিশীল নেতৃত্বে প্রবাসে নতুন কমিটিসমূহ গঠনের মাধ্যমে সিলেট বিভাগের দীর্ঘদিনের বকেয়া ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের আন্দোলন আরও বেগবান ও ফলপ্রসূ হবে। সবশেষে সিলেট বিভাগ গণদাবি পরিষদের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার শারীরিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!