1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:48 pm
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী

  • Update Time : Monday, August 3, 2026
  • 88 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনও সুদৃঢ় করে। আইনজীবীদের মতো ব্যস্ত পেশাজীবীদের মানসিক প্রশান্তি ও কর্মস্পৃহা ধরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তিনি সিলেট জেলা কর আইনজীবী সমিতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
‎‎সোমবার (৩ আগস্ট) দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎‎সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা। তিনি বর্তমান সরকার ঘোষিত রাজস্ব আদায়ে কর আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আহ্বান জানান। তিনি চিত্ত বিনোদনের লক্ষ্যে কর আইনজীবী সমিতির এই উদ্যোগকে স্বাগত জানান।
অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো: নিজাম উদ্দিন খান। পবিত্র গীতা পাঠ করেন আয়কর আইজীবী মানিক চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার মো: গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আবুল ফজল, সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিনিয়র আয়কর আইজীবী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রফিকুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সজল কুমার রায়, সাবেক সহ-সভাপতি মো: সফিকুল ইসলাম অ্যাডভোকেট প্রমুখ।
শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (১) আয়কর আইনজীবী মো: খায়রুল আলম ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন। এর আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। ‎অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, আইনজীবী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!