1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 3, 2026, 8:47 pm
Title :
প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার

  • Update Time : Monday, August 3, 2026
  • 4 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: যশোরের বাঘারপাড়া থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের মামলার প্রধান আসামি আব্দুল্লাহ ইফাদকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। একই সঙ্গে ওই স্কুল ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, ভিকটিম যশোরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তের সঙ্গে তার কথাবার্তা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ৭ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভিকটিম বিদ্যালয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার পথে চন্ডিপুর মাদ্রাসা মোড়ে পৌঁছালে বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে আব্দুল্লাহ ইফাদ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন সহযোগীর সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

Manual1 Ad Code

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববা রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট নগরের শাহজালাল মাজার গেইট এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল্লাহ ইফাদ (২০) কে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। ইফাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে।

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!