1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:16 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

হামলা-মামলা করে তরুণদের রাজপথ থেকে সরানো যাবে না-কোম্পানীগঞ্জ এনসিপি নেতৃবৃন্দ

  • Update Time : Friday, July 31, 2026
  • 101 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: হামলা-মামলা করে তরুণদের রাজপথ থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার এনসিপির জুলাই পদযাত্রার পথসমাবেশে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে কোনো নির্দিষ্ট দলের একক আধিপত্যের দিন শেষ বলেও মন্তব্য করেন তিনি।

একই সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, রাজনীতিতে মতের ভিন্নতা যেমন থাকবে, তেমনি সবার কথা বলার ধরনও ভিন্ন হতে পারে। তিনি হিংসা ও সংঘাত পরিহার করে সহাবস্থানের রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান।

দুই দিনের পদযাত্রা কর্মসূচি নিয়ে সিলেট সফরে রয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। শুক্রবারও তারা সিলেটের তিন উপজেলায় পদযাত্রা ও পথসমাবেশ করেন। বিকেলে কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত পথসমাবেশে দলটির নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন।

Manual5 Ad Code

এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউসে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি মদদে মামলা করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার গোলাপগঞ্জে সমাবেশ শেষে সিলেট শহরে ফেরার পথে সারজিস আলমের গাড়িবহর হামলার শিকার হওয়ার পর নেতাদের নিরাপত্তা জোরদার করা হয়। তবে পরবর্তী কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জের কর্মসূচি শেষে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পথসমাবেশ করেন এনসিপির নেতারা। সফর শেষে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!