1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:48 pm
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

শুক্রবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী

  • Update Time : Friday, July 31, 2026
  • 94 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস) আয়োজিত তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে। আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।

Manual4 Ad Code

দুই দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। দেশজুড়ে বিভিন্ন আলোকচিত্রীদের নির্বাচিত আলোকচিত্র নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে প্রতিদিনই দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আগামীকাল (শুক্রবার)। এ সময় জাতীয় আলোকচিত্র প্রদর্শনীতে নির্বাচিত সেরা আলোকচিত্রীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে।

Manual8 Ad Code

সিলেট ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে আলোকচিত্রপ্রেমী, শিল্পানুরাগী ও আগ্রহী সকলকে প্রদর্শনী পরিদর্শন এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে
সিলেট ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আ,ন,ম জিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আখলাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. রায়হান চৌধুরী, যুগ্ম সম্পাদক পয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাজরিন আফজা, কোষাধ্যক্ষ মো. খালেদ আহমেদ, প্রচার সম্পাদক সালেহ আহমেদ, প্রদর্শনী সম্পাদক কার্তিক পাল এবং কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. মনজুর কাদির, এম এ কে সুমন ও শিব বাহাদুর মিঠু।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!