1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 4:44 pm
Title :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ

সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, July 23, 2026
  • 185 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে-এর অধীনে পরিচালিত ‘জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর উদ্যোগে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) বিকেলে সিলেটের নর্থ এয়ারপোর্টের উমদার পাড়াস্থ ‘জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট ট্রেনিং সেন্টার’-এ এ সভার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

​জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট-এর নির্বাহী পরিচালক আফিকুর রহমান আফিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে-এর কেন্দ্রীয় চেয়ারম্যান ছালেহ আহমদ। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে নর্থওয়েস্ট অঞ্চলের চেয়ারম্যান মির্জা আসকির বেগ, নর্থওয়েস্ট অঞ্চলের ভাইস চেয়ারম্যান ও সেন্ট্রাল নির্বাহী কমিটির সদস্য ফয়জুল হক লালা এবং নর্থওয়েস্ট অঞ্চলের স্পোর্টস সেক্রেটারি আব্দুল মুহিত। ​জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন উমদার পাড়া জামে মসজিদের সভাপতি আতাউর রহমান, হাজি আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক রোখসানা বেগম, জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট-এর প্রশিক্ষক নুসরাত উম্মে সাজিদা, জিএসসি সিলেট চ্যাপ্টারের দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্য নেছার আহমদ জামাল, কয়ছর আহমদ কাওছার এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।
​অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা নারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও শুভেচ্ছা উপহার হিসেবে গাছের চারা তুলে দেয়া হয়। বক্তারা নারী ক্ষমতায়ন ও নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে ‘জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে প্রশিক্ষণার্থীগণ তাদের অনুভূতি ব্যক্ত করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!