1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 4:43 pm
Title :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন

  • Update Time : Tuesday, July 21, 2026
  • 79 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ এসোসিয়েশন এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত হয়। কবি মোঃ তাজুল ইসলাম ২৮ ভোট পেয়ে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নিরঞ্জন সিংহ ২৮ ভোট লাভ করেন।

Manual3 Ad Code

মোট আটটি পদের মধ্যে মোঃ হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক, প্রেমেন্দ্র কুমার রায় সহ সভাপতি, মোঃ আব্দুল মানিক, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল বাশার, সাংগঠনিক সম্পাদক, মোঃ মনিরুজ্জামান, সাহিত্য ও প্রচার সম্পাদক, খোদেজা খাতুন, অর্থ সম্পাদক এবং মোঃ নজরুল ইসলাম দপ্তর সম্পাদক নির্বাচিত হন।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার হিসেবে সিস্টেম এনালিস্ট সরকার মোঃ আতিকুর রহমান এবং হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায় দায়িত্ব পালন করেন।উক্ত নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোঃ তারেক, প্রিসাইডিং অফিসার হিসেবে মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার জুবায়ের আরেফিন, সহকারী প্রিসাইডিং অফিসার পঙ্কজ মল্লিক দায়িত্ব পালন করেন।

Manual6 Ad Code

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী পরীক্ষা সংক্রান্ত জরুরী কাজে ঢাকায় অবস্থান করায় নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা এবং প্রধান তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অত্র শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন।-বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!