1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:24 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : Sunday, July 19, 2026
  • 71 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :::  জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকাণ্ডের বিচার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শাহাদাতের দুই বছর অতিবাহিত হলেও এ হত্যার বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সাংবাদিক তুরাব হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা সিলেটের ছাত্র-জনতা মেনে নেবে না।

Manual4 Ad Code

তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে গুলি করে একজন সাংবাদিককে হত্যার বিচারে যদি এত ধীরগতি হয়, তাহলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১ হাজার ৪০০-এর বেশি মানুষের হত্যার বিচার কবে সম্পন্ন হবে—এ প্রশ্নের জবাব জাতি জানতে চায়। ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে পুলিশের গুলীতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ২য় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মুহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, ক্বারী আলা উদ্দিন, রফিকুল ইসলাম মজুমদার, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, মু. শাহেদ আলী ও শামীম আহমদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, চব্বিশের জুলাই আন্দোলনের শহীদ তুরাবসহ সব জুলাই শহীদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। একই সাথে সভায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবি জানান।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!