1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
July 16, 2026, 11:58 pm
Title :
দুর্দান্ত জয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে মেসির আর্জেন্টিনা সম্প্রীতির বার্তা নিয়ে সিলেটে ইসকনের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করেন-মন্ত্রী আরিফুল হক চৌধুরী উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা নুষ্ঠিত সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১

  • Update Time : Thursday, July 16, 2026
  • 9 Time View

Manual3 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সেতু এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সেতুর ওপর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

Manual1 Ad Code

অভিযানে মধ্যজাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর গ্রামের মৃত হাবেল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল, একটি কালো স্কুলব্যাগে রাখা ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার্স চয়েস ব্লু (৩৭৫ মিলি) ব্র্যান্ডের ১৯ বোতল এবং রয়্যাল গ্রিন (৭৫০ মিলি) ব্র্যান্ডের ৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মাদকসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!