1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
July 9, 2026, 5:05 pm
Title :
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক : এনসিডি রেজা হাসান বাদ, সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন সিলেট শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটির নিয়ে যে সিদ্ধান্ত তারেক রহমানের বাজেট দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির বাজেট-রেজাউল হাসান কয়েস লোদী সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপৎসীমা-বন্যার আশঙ্কা চট্টগ্রামের সাতকানিয়ায় পানিবন্দি লাখো মানুষ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী ‎পাহাড় ধসে বাবা-মা-সন্তানসহ সাতজনের মৃত্যু সিলেটে বন্যা ও টিলা ধসের শঙ্কা: প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি: মাধবপুরে যুবকের ৬ মাসের কারাদণ্ড

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক : এনসিডি

  • Update Time : Thursday, July 9, 2026
  • 1 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট ডা. মো. মাহবুবুল আলম, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী, ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা এবং ডিস্ট্রিক্ট এসআরএইচআর কো-অর্ডিনেটর ডা. পূজা সাহা।

Manual3 Ad Code

পরিদর্শনকালে প্রতিনিধিদল হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং অন্যান্য সেবাকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তারা হাসপাতালের সেবার মান, রোগী ব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবা প্রদানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ গুরুত্ব দিয়ে পরিদর্শন করা হয় হাসপাতালের অসংক্রামক রোগ (এনসিডি) কর্নার। সেখানে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এর মতো অসংক্রামক রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা।

কর্মকর্তারা এনসিডি কর্নারে বিদ্যমান ওষুধের তালিকা, সরবরাহকৃত ওষুধের মেয়াদ, সংরক্ষণ ব্যবস্থা, নিয়মিত ওষুধ সরবরাহের অবস্থা এবং প্রতিদিন কতজন রোগী এ কর্নার থেকে সেবা গ্রহণ করছেন—এসব বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা, সেবার মান এবং কর্নারের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তারা। একই সঙ্গে রোগীবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

Manual7 Ad Code

পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাসিবুল নাসিম, মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, ডা. সৈকত দাস, ডা. ফারজানা আক্তারসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নারের কার্যক্রম ২৩ জুলাই ২০২৩ সালে চালু হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এর মতো অসংক্রামক রোগের স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রায় ৬ হাজার রোগীকে নিবন্ধনের আওতায় এনে নিয়মিত চিকিৎসা, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং ফলোআপ সেবা নিশ্চিত করা হচ্ছে। স্থানীয় জনগণের দোরগোড়ায় মানসম্মত অসংক্রামক রোগের সেবা পৌঁছে দিতে এনসিডি কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!