1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
July 5, 2026, 5:32 pm
Title :
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত কানাডাকে বিদায় করে কোয়ার্টার-ফাইনালে মরক্কো জুন মাসে পথেই ঝরে গেছে ৪৩৮ জীবন মাধবপুরে ২০০ বোতল ভারতীয় এস্কুফসহ মাদক ব্যবসায়ী আটক গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ সিলেট সীমান্তে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার, জৈন্তাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন

সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন

  • Update Time : Sunday, July 5, 2026
  • 5 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো: কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন।

Manual3 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ সমিতি সিলেটের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি শোয়েব আহমদ, মো. মশিউর রহমান ও মো. তালেব হোসেন, যুগ্ম সম্পাদক বশির আহমদ, সিলেটস্থ মনাফ ফাউন্ডেশনের সভাপতি মো. শাহ আলম, শান্তিগঞ্জ সমিতির সহ-দপ্তর সম্পাদক রাফি মিজান ও কার্যকরী সদস্য সোহাগ ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ফসল সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হলেও এক বছর ধরে হাসপাতাল চালু করা হচ্ছে না। এতে একদিকে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, অপরদিকে জেলাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও জনবল নিয়োগ ও লজিস্টিক সাপোর্টেনর অভাবে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুতে বিলম্ব হওয়া সুনামগঞ্জ জেলার মানুষ মেনে নিবেনা। অবিলম্বে কলেজে পুর্ণাঙ্গ একাডেমিক ক্লাস এবং হাসপাতালের চালুর জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি জোর দাবী জানান তারা।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!