1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 7:24 am
Title :

সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ

  • Update Time : Saturday, July 4, 2026
  • 185 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটজুড়ে তীব্র গরমে যেন নাভিশ্বাস উঠছে। দাবদাহে পুড়ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই জনপদ। শনিবার (৪ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শনিবার বেলা ৩টা পর্যন্ত তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

এদিকে, সকাল থেকে সূর্যের প্রখর খরতাপে পুড়ছে মহানগরী। প্রচণ্ডে রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও দিনমজুর। মহানগরীর রাস্তায় মানুষের চলাচলও অনেকটা কম। সেই সাথে যানবাহন চলাচলও অনেকটা কম। গরমের কারণে বেশী বিপাকে খেটে খাওয়া মানুষজন।

Manual6 Ad Code

সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, সিলেটে রেকর্ড করা তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বেলা ৩টা পর্যন্ত তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!