1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
July 3, 2026, 5:44 pm
Title :
পর্যটন ভিসা ফিরে আসতেই ভারতীয় হাইকমিশনের নতুন নির্দেশনা সিলেটে উদীচীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত সিলেটে বিজিবির জব্দ পাথর ট্রাক থেকে ফেলে দিলেন শ্রমিকরা, সড়ক অবরোধ দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে-সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে শিশুদের খতনা সম্পন্ন জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৬ হাজার ঘনফুট বালু জব্দ সিলেটে হামের উপসর্গে ৪ মাস বয়সী শিশুর মৃত্যু যত যা-ই বলুক, দ্রুতই কিছু দেশের শ্রমবাজার খুলবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক সারাদেশের মতো সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু জ্বালানি তেল সরবরাহ ও বিপণন বন্ধ আজ

ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে শিশুদের খতনা সম্পন্ন

  • Update Time : Friday, July 3, 2026
  • 11 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :::  মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৪০ জন শিশুর জন্য একটি বিশেষ বিনামূল্যের খতনা (মুসলমানি) ক্যাম্প সফলভাবে সম্পূর্ণ হয়েছে। মানবিক এ উদ্যোগের আওতায় এলাকার দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ, আধুনিক ও স্বাস্থ্যসম্মত খতনা সেবা প্রদান করা হয়।
‎শুক্রবার (৩ জুলাই) হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে অভিজ্ঞ সার্জন ও চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুদের খতনা সম্পন্ন করা হয়। পুরো কার্যক্রমে আধুনিক চিকিৎসা পদ্ধতি, স্বাস্থ্যবিধি এবং ধর্মীয় বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়। প্রতিটি শিশুর নিরাপত্তা ও চিকিৎসার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়।
‎হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পাকশাইল ও আশপাশের এলাকার অসচ্ছল, দরিদ্র ও আগ্রহী পরিবারের শিশুদের জন্য এই বিনামূল্যের সেবার আয়োজন করা হয়। ক্যাম্পে অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে দক্ষ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নিরাপদ চিকিৎসাসেবা দেওয়া হয়।
‎ক্যাম্পটি বাস্তবায়নে ফাউন্ডেশনের চেয়ারম্যান একে এম ফারুক, অফিস সেক্রেটারি রুবিনা আফরোজ মুনা, প্রজেক্ট সেক্রেটারি মাহমুদা ফারহীন, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কদর উদ্দিন, সবু, হিজাজুর রহমান মসনু, রুহুল আমিন এবং মেডিক্যাল অফিসার ডা. সিরাজুর রহমান সার্বিকভাবে সহযোগিতা করেন। সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. আফছার উদ্দিন, ডা. কে. এম. হাফিজুর রহমান এবং ডা. সাবের আহমেদ।
‎বিনামূল্যে উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা পেয়ে সুবিধাভোগী পরিবারের অভিভাবকেরা ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন ও কমিউনিটি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহলও এ ধরনের মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।
‎উল্লেখ্য, ২০০৭ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম তাঁর বাবা-মায়ের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠা করেন ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবকল্যাণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
‎ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, প্রতিরোধমূলক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে পরিচালিত কমিউনিটি হাসপাতালের মাধ্যমে সাশ্রয়ী চিকিৎসাসেবার পাশাপাশি নিয়মিত ফ্রি ফ্রাইডে ক্লিনিক, বিনামূল্যের খতনা ক্যাম্প, হার্ট স্ক্রিনিং ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ, চক্ষু ক্যাম্পের মাধ্যমে ছানি অপসারণ ও চশমা প্রদান, সিপিআর ও বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন ত্রাণ ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
‎মানবিক ও জনকল্যাণমূলক এসব কার্যক্রমের মাধ্যমে ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও সমাজকল্যাণে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তারা। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!