1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:58 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

  • Update Time : Tuesday, June 30, 2026
  • 271 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সুনামগঞ্জ-৩ আসনের ম সংসদ সদস্য কয়ছর এম আহমদের সরকারি বরাদ্দ থেকে শান্তিগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের সামনের রাস্তা পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে কয়ছর এম আহমদ এমপির পক্ষে কাজের উদ্বোধন করেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক, সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ও জেবিবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং এডহক কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন। কাজের সুচনালগ্নে মোনাজাত করেন বড়মোহা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নিজাম উদ্দিন।

Manual8 Ad Code

রাস্তার কাজের উদ্বোধনকালে এমদাদুল হক স্বপন বলেন, সুনামগঞ্জ-৩ আসনের মাটি ও মানুষের নেতা জননেতা কয়ছর এম আহমদ প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন ঐতিহ্যবাহী বড়মোহা গ্রাম ছুফি সাব (র:) স্মৃতি বিজড়িত গ্রাম। এই গ্রামে কাজের সুচনা হবে মাদ্রাসা ও স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীদের যাতায়াতের সুব্যবস্থার মাধ্যমে। নির্বাচিত হওয়ার ৪ মাসের মাথায় তিনি কথা রেখেছেন। এ মহৎ উদ্যোগের জন্য গ্রামের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমরা সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Manual5 Ad Code

পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিব উল্লাহ জায়গীরদারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান জায়গীরদারের পরিচালনায় কাজের উদ্বোধন কালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপি নেতা ও প্রকল্প সভাপতি এলাফ উদ্দিন ভুইয়া ময়না, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মতিন মিয়া, বড়মোহা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাজু রায়, সহকারী শিক্কক মো: মইন উদ্দীন, ফয়ছল আহমদ, সহকারী শিক্ষিকা মোছা: হুসনা বেগম, মোছা: ফাইজা বেগম, বড়মোহা গ্রামের আক্রম আলী, ডা: শুয়েব আহমদ জায়গীরদার, মুজিব জায়গীরদার, আশির আলী, তাজুল ইসলাম, বিএনপি নেতা আশির মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সহ সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ ভুইয়া, যুবদল নেতা হাসান আহমদ, মোজাফফর হোসেন মাহফুজ, হাবিব ভুইয়া,লিলু মিয়া ও মনহুস আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!