1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 30, 2026, 6:07 pm
Title :
শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন সিলেট কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য আসাব উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল কফিনবন্দি হয়ে সিলেট ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য আসাব উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

  • Update Time : Tuesday, June 30, 2026
  • 4 Time View

Manual4 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য মরহুম মোঃ আসাব উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গোয়াইনঘাট থানার গোলঘরে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, গোয়াইনঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন।
শোকসভায় বক্তারা মরহুম মোঃ আসাব উদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও মানবিক গ্রাম পুলিশ সদস্য হিসেবে সমাজে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Manual4 Ad Code

অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বিলাল উদ্দিন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!