1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 11:48 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

কফিনবন্দি হয়ে সিলেট ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক

  • Update Time : Tuesday, June 30, 2026
  • 116 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: পরিবারের ভাগ্য পরিবর্তনে কাতার গিয়েছিলেন তারা, অথচ ফিরলেন কফিনবন্দি হয়ে। মঙ্গলবার সকালে ওসমানী বিমানবপ্নদরে এসে পৌঁছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবকের মরদেহ। সকাল পৌণে সাতটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। নিহতদের স্বজনরা আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কফিনগুলো বের হয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন তারা।

Manual6 Ad Code

বিমানবন্দরে স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে মৃতদেহ হস্তান্তর করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এসময় তাদের হাতে চেকও তুলে দেওয়া হয়।

বিমানবন্দর থেকে লাশবাহী এম্বুল্যান্সে মরদেহগুলো রওয়ানা দেয় কানাইঘাটের গাছবাড়ি এলাকায় নিহতদের গ্রামের বাড়িতে। সেখানে যথাযথ আনুষ্ঠানিকতা শেষে দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

Manual3 Ad Code

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual5 Ad Code

নিহতরা হলেন ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!