1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 29, 2026, 5:36 pm
Title :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে চাকরির জন্য অপেক্ষা নয় তরুণরাই কর্মসংস্থান সৃষ্টি করবে-প্রধানমন্ত্রী সিলেট সীমান্তজুড়ে যে কারণে কঠোর বিজিবি ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিঃ মঈনুল চৌধুরীর সফলতায় সিলেটের রোটারি পরিবার আনন্দিত

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান

  • Update Time : Monday, June 29, 2026
  • 3 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল খালিক নোমনের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৯ জুন সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম-কে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতা মোঃ আব্দুল খালিক নোমন এই সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি যথাক্রমে সুরুজ আলী, আব্দুল্লাহ আল-মুতি ও মোঃ ছুরাব আলী প্রমুখ।
সংবর্ধনা প্রদানকালে মোগলাবাজার ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল খালিক নোমন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার এম এ সালাম দায়িত্ব পাওয়ায় আমরা অত্যান্ত আনন্দিত। তাঁর দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা, দক্ষতা, সততা এবং জনকল্যাণে নিবেদিত মানসিকতা এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও মানবিক করে তুলবে। তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং জরুরি স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। ব্যারিস্টার এম এ সালামের নেতৃত্বে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!