1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
July 14, 2026, 12:31 am
Title :
ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, বহু বাড়িঘর ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫১ দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেল হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী সিলেটে প্রেমিকের সঙ্গ না ছাড়ায় মেয়েকে হত্যা আদালতে পিতার জবানবন্দি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন কয়েস লোদীসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র বিশেষজ্ঞ চিকিৎসকদের তৃণমূলে গিয়ে সেবা দেওয়ার আহ্বান-প্রধানমন্ত্রী জাফলংয়ে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফল উৎসব’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

  • Update Time : Monday, May 25, 2026
  • 48 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার সূচনা হয়েছে সৌদি আরবের মিনা প্রান্তরে। বিশ্বের নানা দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান ইতোমধ্যে মিনার তাঁবুনগরীতে অবস্থান নিয়েছেন। চারদিকে এখন শুধু ইবাদত, দোয়া এবং ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনির আবহ।

হজের নিয়ম অনুযায়ী ৮ জিলহজ দিনভর ও রাত মিনায় অবস্থান করবেন হাজিরা। এ সময় তারা ধারাবাহিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন জামায়াতের সঙ্গে। মিনায় অবস্থানকে হজের গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে বিবেচনা করা হয়।

স্থানীয় সময় রোববার রাত থেকেই মক্কা থেকে মিনার পথে যাত্রা শুরু করেন মুসল্লিরা। ইহরামের সাদা পোশাকে লাখো মানুষের একসঙ্গে যাত্রা যেন বিশ্ব মুসলিম ঐক্যের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

Manual6 Ad Code

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন হজ নিশ্চিত করতে মিনাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তাঁবু নগরীতে থাকা, খাবার, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থায় রাখা হয়েছে বিশেষ নজরদারি।

Manual6 Ad Code

মিনায় রাতযাপন শেষে আগামী ৯ জিলহজ হাজিরা যাবেন আরাফাতের ময়দানে। সেখানে অনুষ্ঠিত হবে হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা- ওকুফে আরাফা। এদিন হজের খুতবা প্রদান করবেন শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।

Manual2 Ad Code

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসল্লি হজে অংশ নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকেও এবার প্রায় ৭৮ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে গেছেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!