1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:53 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • Update Time : Sunday, May 24, 2026
  • 92 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

রবিবার (২৪ মে) নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী এ টি এম সেলিম চৌধুরী।

Manual3 Ad Code

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও জিডিএফ’র উপদেষ্টা ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক যুগান্তর সিলেটের ব্যুরো চীফ সংগ্রাম সিংহ। স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ এর সদস্য, নারী উদ্যোক্তা ও প্রশিক্ষক সাবিলা কান্তা। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ’র সভাপতি প্রমেশ দত্ত, নির্বাহী সদস্য ও সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য পার্থ সারথি দত্ত, ববি বেগম, জিডিএফ ডিকেফ দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের কোষাধ্যক্ষ দিদার আহমদ, অভিভাবক রোকেয়া রগম, সীমা বেগম, শামীম আহমদ, সোলেইমান হোসেন, সোনিয়া বেগম, অভিনেতা মাসুম খান, শিক্ষক আফজাল শিকদার, মলয় রায়, সরুপা বেগম, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিসুল হক, বেইল শিক্ষক সমিরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, সহায়ক কর্মী নূর জাহান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

জিডিএফ কার্যালয় পরিদর্শনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি এ টি এম সেলিম চৌধুরীকে শিক্ষার্থীরা নানা বিষয়ে তাদের দক্ষতা প্রদর্শন করেন। জিডিএফ এর কার্যক্রম দেখে প্রধান অতিথি মুগ্ধ হয়ে তাদের কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতা ও পাশে থাকার আশ^াস প্রদান করেন। পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এ টি এম সেলিম চৌধুরী বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পারস্পরিক ভাগাভাগি। কিন্তু সমাজের একটা বড় অংশ, বিশেষ করে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন ভাই-বোনেরা অনেক সময় এই আনন্দ থেকে বঞ্চিত হন। তাদেরকে সমাজের মূল স্রোতে যুক্ত করতে এবং তাদের মুখে হাসি ফোটাতে সমাজের সর্বস্তরের বিত্তশালী ও সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে। তিনি জিডিএফ’র দীর্ঘদিনের মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের মতো বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানগুলো যেভাবে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। ফাহিম আল চৌধুরী ট্রাস্ট সবসময় এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ^াস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!