1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 6:24 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা

  • Update Time : Saturday, May 23, 2026
  • 127 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (২২ মে) রাতে নগরীর আখালিয়া এলাকায় আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে এই নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। নবাবী মসজিদ মার্কেটের আহ্বায়ক কবির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জহির আহমদ, সাবেক সভাপতি উস্তার আহমদ, সৈয়দ রুম্মান আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

Manual5 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: শেখ শামীম, বাবুল আহমদ, এডভোকেট গোলাম কিবরিয়া, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক এডভোকেট জিয়াউল হক মোস্তাক।

Manual2 Ad Code

উপস্থিত ছিলেন, আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা সাবেক কাউন্সিলর হাজী মো: মখলেছুর রহমান কামরান, উপদেষ্টা এডভোকেট মো: আখতার বখত জাহাঙ্গীর, মো: শেখ শামীম, বাবুল আহমদ, হাফিজ উদ্দিন, কবির আহমদ, তাজুল ইসলাম, আমেরিকা প্রবাসী ময়নুল ইসলাম কুদ্দুস, কার্যকরী কমিটির সভাপতি মো: মাহবুবুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি মানিকুর রহমান মানিক, সহ-সভাপতি মিসবাউর রহমান, সাধারণ সম্পাদক এনাম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো: শামীউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ. নুমান চৌধুরী, কোষাধ্যক্ষ আলী আফজল, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক কাওসার আহমদ, দপ্তর সম্পাদক আফরোজ কবির, প্রচার সম্পাদক মো: আনহার খাঁন, সহ-প্রচার সম্পাদক বিল্লাহ হোসেন, নির্বাহী সদস্য মো: ওয়াজেদ খাঁন সুয়েব, মো: ফাহিম আহমদ, মো: বাদশা মিয়া।

Manual2 Ad Code

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা আগামী দুই বছর (২০২৬-২০২৮ইং) অত্র এলাকার সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যবসায়িক পরিবেশের মানোন্নয়নে নেতৃত্ব দেবেন।

Manual6 Ad Code

কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দের সামনে পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত সাধারণ ব্যবসায়ীরা নতুন কমিটিকে স্বাগত জানান।

আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নবনির্বাচিত এই গতিশীল কমিটি আখালিয়া নবাবী মসজিদ এলাকার সাধারণ ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধান ও অধিকার আদায়ে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাধারণ ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মো: হাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!