1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 9:08 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল র‌্যাব সদস্যের-আটক বাপ্পী

  • Update Time : Friday, May 22, 2026
  • 67 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: পুলিশের ধাওয়া খেয়ে পালাতে যাওয়া এক ছিনতাইকারীকে ঝাপটে ধরেছিলেন র‌্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। এসময় ধাস্তাধস্তির এক পর্যায়ে ইমনের বুকে ছুরি চালিয়ে দেয় ওই ছিনতাইকারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার দুপুরে সিলেটের কিন ব্রিজের পাশে চাঁদনীঘাট এলাকায় এমন ঘটনা ঘটে।

ইমনকে ছুরিকাঘাতের দায়ে অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

জানা যায়, শুক্রবার দুপুরে চাঁদানীঘাল এলাকায় বসে মাদকসেবন করছিলো কয়েকজন ছিনতাইকারী ও মাদকসেবী। এসময় পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া থেকে বাঁচতে দৌড় দেয় তারা। ঘটনার সময় ওই এলাকায়ই সাদা পোষাকে ছিলেন র‌্যাব সদস্য ইমন আচার্য।

Manual3 Ad Code

পালাতে যাওয়া এক ছিনতাইকারীকে ঝাপটে ধরেন তিনি। দুজনের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইমনের বাম বুকে ছুর চালিয়ে দেয় ওই ছিনতাইকারী। আহত অবস্তায় দ্রুত তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আইসিইউ-২–এ চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইমন আচার্যের কনস্টেবল নম্বর ৬৯১৭৯০। তিনি দীর্ঘদিন ধরে র‍্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিলো। এসময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র‌্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান।

Manual2 Ad Code

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারী আটক আসাদউল আলম বাপ্পীকে আাটক করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!