1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
July 5, 2026, 6:29 pm
Title :
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত কানাডাকে বিদায় করে কোয়ার্টার-ফাইনালে মরক্কো জুন মাসে পথেই ঝরে গেছে ৪৩৮ জীবন মাধবপুরে ২০০ বোতল ভারতীয় এস্কুফসহ মাদক ব্যবসায়ী আটক গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ সিলেট সীমান্তে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার, জৈন্তাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন

সৌদি পৌঁছেছেন ৭৫,৫৩০ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৮

  • Update Time : Thursday, May 21, 2026
  • 65 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৭৫ হাজার ৫৩০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা মোট পর্যন্ত ১৯৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। এখন পর্যন্ত পাঁচ নারীসহ মোট ১৮ হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৭টি ফ্লাইটে ৩৮ হাজার ৪০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ৯৮১ জন ও ফ্লাইনাসের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ১৪৮ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

Manual4 Ad Code

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচ নারীসহ মোট ১৮ হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন মক্কায় ও ৫ জন মদিনায় মারা যান। এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৪০ হাজার ৮৬০ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এ ছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৯ হাজার ৫৬৭ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

Manual2 Ad Code

বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৭টি ফ্লাইটে ৩৮ হাজার ৪০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ৯৮১ জন ও ফ্লাইনাসের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ১৪৮ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

অবশিষ্ট ২ হাজার ৮৫৮ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলেও জানান লোকমান হোসেন।

Manual3 Ad Code

এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯২৩ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ৩৮৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!