1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:40 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ঈদুল আজহা উপলক্ষে সিলেটে “রক্তের অনুসন্ধানে আমরা” সংগঠনের ঈদ উপহার বিতরণ

  • Update Time : Wednesday, May 20, 2026
  • 171 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা” এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ২ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রমজীবী, গৃহকর্মী ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ এবং মেহেদী উৎসবে সংগঠনের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে, আওলাদ হোসেন এর সঞ্চালনায়,

Manual3 Ad Code

সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমেদ এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। প্রধান আকর্ষণ ছিলেন বেলাল আহমদ মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মো:ওবায়দুর রহমান,সিলেট জর্জ কোর্ট, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, রোটারিয়ান রাসেল মাহবুব, রক্তদাতা নাছিম আহমদ হিমু, সিলেট মহানগর হাসপাতাল এর পরিচালক মাসুদ আহমেদ, সাংবাদিক আমীর হোসেন সোহাগ, সমাজকর্মী মোহাম্মদ আরিফু করিম,অন্যান্যের মধ্যে প্রবাস থেকে ভার্চুয়াল যুক্ত ছিলেন ওমান প্রবাসী কামাল আহমেদ আম্বিয়া,কানাডা প্রবাসী কাইয়ুম আফজাল, সুফিয়া সাকিব, লন্ডন প্রবাসী দেলোয়ার হোসেন,সাইফুর রহমান ইমন,সৌদি আরব প্রবাসী, রাব্বি হোসেন, রাহেল আহমদ জনি প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে মেহেদী উৎসবের মাধ্যমে শিশু-কিশোর ও নারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ শুধু বিত্তবানদের জন্য নয়, সমাজের প্রতিটি মানুষের জন্যই সমানভাবে ভাগাভাগি হওয়া উচিত, এই মানবিক চিন্তা থেকেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবক, সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটিতে মানবিক ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!