1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:35 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট রিজিয়নের পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভায়-আইজি দেলোয়ার হোসেন

  • Update Time : Tuesday, May 19, 2026
  • 95 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা :::  হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো: দেলোয়ার হোসেন মিঞা বলেছেন, মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। হাইওয়ে পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সেবার মানকে আরও গতিশীল করতে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

Manual4 Ad Code

‎তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ‎ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে হাইওয়ে পুলিশকে তৎপর থাকতে হবে। দুর্ঘটনা প্রতিরোধে এবং যানজট মুক্ত মহাসড়ক উপহার দিতে প্রতিটি সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Manual5 Ad Code

‎সোমবার (১৮ মে) বিকেলে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কনফারেন্স রুমে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

‎হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিমের সভাপতিত্বে ও হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ইন্সপেক্টর প্রশাসন মো: হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা-এর ডিআইজি (অপারেশনস-উত্তর) ও অতিরিক্ত দায়িত্বে ডিআইজি (অপারেশনস-পূর্ব) মোহাম্মদ আব্দুলাহীল বাকী, বিপিএম-সেবা। মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,‎ সিলেট রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মো: আবু সাইদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!