1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 10:39 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ

  • Update Time : Tuesday, May 19, 2026
  • 61 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে “জুলাই সনদ ও গণভোট” সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে লিফলেট বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা পার্শ্ববর্তী বিভিন্ন মার্কেট ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

Manual8 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সঞ্চালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইমদাদ হোসেন চৌধুরী।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের বিষয়টি বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও ইশতেহারের অংশ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতেই বিএনপি এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, বিএনপি যখন বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে, তখন একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। কোন ষড়যন্ত্রই সরকারের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারবে না।

Manual7 Ad Code

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে একটি দেশবিরোধী গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের জবাব দিতেই জনগণের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

Manual6 Ad Code

লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল হক জিয়া, আব্দুল হাকিম, রহিম মল্লিক ও নুরুল মুমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো ও আক্তার রশিদ চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!