1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:35 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে ৮ ঘণ্টার মধ্যে নির্দেশ : সিসিক প্রশাসক

  • Update Time : Tuesday, May 19, 2026
  • 91 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :::সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ঈদুল আযহার দিনে পশু জবাইয়ের পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই পুরো নগরীর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এ কাজে কোনো ধরনের শিথিলতা বা অপারগতার সুযোগ নেই।

Manual2 Ad Code

গত সোমবার (১৮ মে) বিকেলে নগর ভবনের সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওয়ার্ড পর্যায়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে সিসিক প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে কোরবানির বর্জ্য অপসারণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি সারাদেশে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছেন। তবে আমরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি যে, সিলেটে ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে। সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের এই লক্ষ্যমাত্রা অর্জন করতেই হবে।”

দ্রুত বর্জ্য অপসারণে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “নাগরিকদের সহযোগিতা ছাড়া নির্দিষ্ট সময়ে বিশাল পরিমাণের এই বর্জ্য অপসারণ করা কঠিন। আমি সকলকে অনুরোধ করব, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে বা ব্যাগে জমিয়ে রাখুন, যাতে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা সহজেই তা সংগ্রহ করে নিতে পারেন।”

Manual1 Ad Code

এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তিনি সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান।

কাজে গতিশীলতা আনার লক্ষ্যে একটি বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়ে প্রশাসক বলেন, “যেসব ওয়ার্ডে সবচেয়ে দ্রুত ও দক্ষতার সাথে বর্জ্য অপসারণ সম্পন্ন হবে, সেই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের সিসিকের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। কাজের জন্য প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক ও প্রশাসনিক সহযোগিতা আমরা দেব, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নগরকে পরিচ্ছন্ন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতেই হবে।”

সভায় সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “সিলেট সিটি কর্পোরেশন অতীতেও অত্যন্ত সফলভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের জনবল ও প্রস্তুতি রয়েছে। মাঠপর্যায়ের প্রত্যেকে যদি নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে কাজ করেন, তবে এবারও আমরা নির্ধারিত সময়ের আগেই শতভাগ সফল হব।”

Manual6 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থ এবং বিভিন্ন ওয়ার্ডের সচিবসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন ও তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!