1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 4:52 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জাফলং পর্যটনকেন্দ্রে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন গেইট-বেঞ্চ ও ফটো গ্যালারি

  • Update Time : Monday, May 18, 2026
  • 201 Time View

Manual2 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ের সৌন্দর্য বৃদ্ধি ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। পর্যটকদের জন্য আরও মনোরম ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ক্যাম্পের সিড়ির পাশে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেইট, বসার বেঞ্চ, গাছ ঘিরে গোল চত্বর এবং আকর্ষণীয় ফটো গ্যালারি। রোববার (১৭ মে) বিকেলে এসব স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

Manual5 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাফলংয়ে প্রতিদিন বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। তাদের জন্য পরিচ্ছন্ন, আরামদায়ক ও নান্দনিক পরিবেশ গড়ে তুলতেই এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে নতুন গেইট ও ফটো গ্যালারি পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জাফলং বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন এলাকা। এর সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পর্যটনবান্ধব বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের মতে, উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি জাফলংয়ের সামগ্রিক পরিবেশ আরও আকর্ষণীয় ও উপভোগ্য হয়ে উঠবে।

Manual4 Ad Code

জাফলং পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বর্ধন, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে উপজেলা প্রশাসনের নেওয়া এ সময়োপযোগী উদ্যোগ স্থানীয়দের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!