1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 19, 2026, 3:54 am
Title :
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে চালু হলো নতুন ইনজেকশন, ক্যানসারের চিকিৎসা ৭ মিনিটে! সুন্দরব‌নে নিরীহ জে‌লে‌কে গু‌লি ক‌রে হত‌্যা, অভিযোগ বনরক্ষী বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি ট্রাকে কোরবানির পশু পরিবহনে জরুরি নির্দেশনা জাফলংয়ে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ প্রবাসীদের অর্থায়নে পলাশ ও কেয়া প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেটের সিএনজি ফিলিং স্টেশনের জন্য যে নির্দেশনা সিলেটে জুলাইয়ের ৫৯ মামলা থেকে ২৮৪ জনকে অব্যাহতির সুপারিশ জাফলং পর্যটনকেন্দ্রে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন গেইট-বেঞ্চ ও ফটো গ্যালারি

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

  • Update Time : Monday, May 18, 2026
  • 8 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ মে) জেলা শহরের চৌমুহনা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৯-এর যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমীন।

Manual4 Ad Code

অভিযান সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় রোববার চৌমুহনা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব-৯।

এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং তা সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-এর মালিক মহিবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক আল-আমীন। একই অপরাধে ‘রাজমহল কনফেকশনারি’-র মালিক মো. তানিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে তাদের এই ধরনের কঠোর তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান চলমান রয়েছে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!