1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:57 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত

  • Update Time : Sunday, May 17, 2026
  • 200 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাব (SAUEC) এবং পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (১৬ মে) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী “সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০০ শিক্ষার্থী, তরুণ পরিবেশকর্মী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে অনুষ্ঠিত হয় সিলেট বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড, আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা, প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী, প্রবন্ধ লেখা, ফটোগ্রাফি, পোস্টার উপস্থাপনা, ওয়াল ম্যাগাজিন এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন পরিবেশভিত্তিক কার্যক্রম। সম্মেলনে পরিবেশ অলিম্পিয়াডসহ মোট ৭টি প্রতিযোগিতার ৫টি ক্যাটাগরিতে ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

Manual7 Ad Code

সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, তিনি বলেন, পরিবেশ রক্ষায় তরুণরাই সবচেয়ে বড় শক্তি এবং তাদের উদ্ভাবনী চিন্তা, সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি টেকসই ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

Manual8 Ad Code

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলিমুল ইসলাম। তিনি বলেন, বর্তমান বিশ্বে পরিবেশ সংরক্ষণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয় এটি টিকে থাকার লড়াই। নগরায়ণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণের কারণে আমাদের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দীন আহমেদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।

উক্ত আয়োজনের আহ্বায়ক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাবের সভাপতি সাফকাত তাসিন, কোষাধ্যক্ষ হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা প্রফেসর ওমর শরীফ, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, “সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬” তরুণদের জন্য পরিবেশ ও জলবায়ুবিষয়ক জ্ঞান, গবেষণা, নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে তরুণ সমাজকে আরও সক্রিয় ও সচেতন করে তুলবে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!