সিলেটের কথা ::: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ১৬ মে সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় জিরা, গরু, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ এবং বাংলাদেশ হতে পাচারকালে চা-পাতা আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৮ লক্ষ ৩৯ হাজার ৫ শত টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply