1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 17, 2026, 2:48 am
Title :
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক প্রবাসীদের জন্য সিলেটে চালু হচ্ছে আধুনিক আবাসন প্রকল্প: প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি সিলেটে কাল রবিবার যেসব এলাকায় রবিবার বিদ্যুৎ থাকবে না সিলেটে দানবাক্স চুরির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু ২৪ ঘণ্টার ব্যবধানে সন্দেহভাজন ভারতীয় দম্পতি আটক সিলেটে ওয়াল্টন প্লাজার ‘মিলেনিয়াম ক্যাম্পেইন’ উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি গবেষণায় ব্যর্থতা বলে কিছু নেই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শিক্ষার্থীদের উদ্দেশে-বাণিজ্য মন্ত্রী

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

  • Update Time : Saturday, May 16, 2026
  • 12 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান স্বাক্ষরিত এই পত্রে এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসন ও অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো, বিয়ানীবাজার উপজেলার সকল উন্নয়নমূলক কাজ এবং সরকারি সাহায্য বণ্টন প্রক্রিয়ায় সমিতিকে সহযোগী হিসেবে সম্পৃক্ত করা। হয়। সিলেট-সুতারকান্দি রাস্তার কাজ ত্বরান্বিত করা এবং সুতারকান্দি স্থল বন্দরকে আধুনিক ও উন্নত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া শেওলা-বিয়ানীবাজার-চারখাই অত্যন্ত ব্যস্ত সড়কটির প্রশস্ততা ৭-৮ ফুট থেকে বাড়িয়ে ১২-১৫ ফুটে উন্নীত করার দাবি জানানোসহ বিয়ানীবাজারের গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ এবং পৌর শহরকে আধুনিক ও দৃষ্টিনন্দন নগরীতে রূপান্তরের দাবিও পত্রে স্থান পেয়েছে। দীর্ঘদিনের পুরনো দাবি হিসেবে মেঘার খাল ব্রিজ এবং অবহেলিত করতী ব্রিজ নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দুবাগ-কুড়ার বাজার, শেওলা, চারখাই, আলীনগর ও বারহাল ইউনিয়নের সমন্বয়ে চারখাইকে পৃথক থানায় উন্নীত করার জোরালো দাবি জানানো হয়। ১৯৬৪ সাল থেকে পরিচালিত এই ঐতিহ্যবাহী সংগঠনটি দীর্ঘ ৬০ বছরেও সিলেট শহরে নিজস্ব কোনো স্থায়ী ঠিকানা গড়ে তুলতে পারেনি। সমিতির জন্য একটি স্থায়ী কার্যালয় বা ভবন গড়ে তুলতে সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা চাওয়া হয়েছে।
সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত সংসদ সদস্য তাঁর গতিশীল নেতৃত্বে বিয়ানীবাজারবাসীর এই ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর সভাপতি ডাঃ এম. ফয়েজ আহমদ, সহ-সভাপতি তোফায়েল আহমদ খান, মুছলেহ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমদ রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, দপ্তর সম্পাদক মোঃ রাজ্জাকুজ্জামান চৌধুরী, সদস্য এমাদ হোসেন চৌধুরী, মো. হানিফ আহমদ, জাকির হোসেন খান, শহীদুল হাসান, মাহবুব আহমদ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম, আবুল ফজল মো. আরিফ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি, হোটেল স্টার প্যাসিফিক এর চেয়ারম্যান ফখর উদ্দিন আলী আহমদ, ফালাহ উদ্দিন আলী আহমদ এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!