1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:11 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ফাহিমা হত্যা: অভিযুক্ত জাকিরের বাড়ি ফের ভাঙচুর এলাকাবাসী

  • Update Time : Friday, May 15, 2026
  • 208 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার জাকির হোসেনের বাড়িঘর আবার ভাঙচুর করেছেন এলাকাবাসী।

শুক্রবার বিকেলে সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকার জাকিরদের বাড়ি ব্যাপক ভাঙচুর করা হয়। এরআগে ১১ মে রাতে জাকির গ্রেপ্তারের পর এক দফা এই বাড়ি ভাঙচুর করা হয়েছিলো।

ওই রাতেই জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর চার বছরের শিশু ফাতেমা ধর্ষণ চেষ্টা ও হত্যার কথা স্বীকার করেন জাকির।

Manual5 Ad Code

জানা যায়, ফাতিমা হত্যার দ্রুত বিচার ও জাকিরের সর্বোচ্চ শাস্তি দাবি করে শুক্রবার দুপুরে মানববন্ধন করেন বৃহত্তর সোনাতলা এলাকাবাসী।

Manual4 Ad Code

প্রায় একইসময়ে ফেসবুকে একটি পোস্ট দেন গ্রেপ্তার হওয়া জাকিরের ভাই জয়নাল আবেদিন জয়।

প্রথমদফা তাদের বাড়ি ভাঙচুরে ব্যাপক ক্ষতি হয়েছে দাবি করে তিনি ফেসবুকে লিখেন- আমার ঘর আমাদের আশ্রয়স্থল কারা কে বা ভাংচুর করেছেন, ‘এটাতো কোনও মানুষের কাজ হতে পারে না। অপরাধীর সর্বোচ্চ শাস্তি দেওয়া হউক আমিও চাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমার ঘর যারা ভাংচুর করেছে লুটপাট করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের কে আইনের আওতায় আনা হউক’।

জাকিরের ভাই আরও লিখেন, ‘আমাদের ঘর ঘরের ভিতরে ৬০ লাখ টাকার মালামাল রয়েছে নগদ টাকা রয়েছে ৮ লাখ টাকা ঘর বানাতে লেগেছে আরও ২০ লাখ টাকা সর্বমোট আমাদের ৮৮ লাখ টাকার ক্ষতি হয়েছে সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি’।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে জাকিরের ভাইয়ের এমন পোস্টের পর এলাকার মানুষজন বিক্ষোব্ধ হয়ে উঠেন। তারা গিয়ে আরেকদফা জাকিরদের বাড়ি ভাঙচুর করেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভাঙচুরের ভিডিওচিত্রে দেখা গেছে, অর্ধ শতাধিক লোক মিলে আধাপাকা বাড়িটি ভাঙচুর করা হচ্ছে। বিক্ষোভকারীরা ঘরের আসবাবপত্রও ভাঙচুর করেছে। কেউ কেউ টিনের চালে উঠেও ভাঙচুর চালাচ্ছে।

এ ব্যাপারে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিবের সাথে মোবাইল ফোনে যোগাযেগর চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এরআগে গত ১২ মে জাকিরকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ৬ মে সকালে ফাহিমাকে একটি দোকান থেকে সিগারেট এনে দিতে পাঠানো হয়। শিশুটি সিগারেট এনে দেওয়ার পর তাকে নিজের ঘরে ডেকে নেয় জাকির। ওই সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে। তবে ধর্ষণ সংঘটিত হয়েছিল কি না, তা মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ।

Manual5 Ad Code

পুলিশের দাবি, একপর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে গেলে তাকে গলা টিপে হত্যা করা হয়। এরপর মরদেহ প্রথমে ঘরের ভেতরে একটি ব্রিফকেসে লুকিয়ে রাখা হয়। এলাকায় খোঁজাখুঁজি শুরু হলে পরে সেটি সরিয়ে বাড়ির নিচে রাখা হয়। সেখান থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে গভীর রাতে পাশের একটি ডোবায় মরদেহ ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে মরদেহ পানিতে না ডোবায় পাশেই রেখে পালিয়ে যায় অভিযুক্ত জাকির।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিযুক্তের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাদর ও ব্রিফকেস উদ্ধার করেছে পুলিশ। এসব আলামত জব্দ করে তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!