1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 15, 2026, 11:11 am
Title :
‘ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি’র উদ্যোগে বৃক্ষরোপণ সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সিলেটে বিক্ষোভ মিছিল টেক্সটাইল শিল্পে বাংলাদেশ-চীনঅংশীদারিত্ব জোরদারের আহ্বান-বাণিজ্যমন্ত্রীর খন্দকার মুক্তাদির গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে-এমপি এমরান সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না জাফলং থেকে আসা বাস ভরা ছিল ভারতীয় কম্বলে,সুরমা গেইটে আটক ৪ সিলেটে রেলস্টেশনে পাওয়া-সেই স্বপ্না’র নতুন জীবন শুরু গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেট সীমান্ত এসব চোরাচালানপণ্য জব্দ করেছে বিজিবি

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্

  • Update Time : Thursday, May 14, 2026
  • 12 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বরইকান্দির ৪নং রোডের ফুটসাল এরিনায় দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

Manual8 Ad Code

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. ওবায়েদুর রহমান আরিফ, ডা. ইকবাল হোসেন সাগর, ডা. রাফিয়া সুলতানা ও ডা. আয়েশা হক। ক্যাম্পে মেডিসিন, গাইনী ও চর্ম রোগ বিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা সরাসরি রোগী দেখেন। এছাড়াও আগতদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিক টেস্টের সুবিধা প্রদান করা হয়।
এ সময় কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদ বলেন, “মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টার আয়োজন করা হয়েছে। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।” অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুয়েব আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী নেছার মিয়া, নুরুল ইসলাম সাবিক, হাসনাত ইবনে আখতার, মুমিত আহমদ, মোরাদ হোসেন, শাহজাহান আহমদ, শিমুল আহমদ, হাবিবুর রহমান সুম্মি, কাইয়ুম আহমদ, মিন্টু আহমদ, রাহেল আহমদ, ফরহাদ হোসেন, শাহিব আহমদ, রাবেল আহমদ, রাহেল আহমদ, কামরান আহমদ, জুয়েল আহমদ প্রমুখ। উক্ত ক্যাম্পে এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!