1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:23 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সিলেটে বিক্ষোভ মিছিল

  • Update Time : Thursday, May 14, 2026
  • 221 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: ব্যবসার সুযোগের দাবিতে সিলেট নগরীতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগরীর রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে হাজার হাজার হকাররা অংশগ্রহণ করেন। এসময় মিছিলে থাকা হকাররা ‘ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’, ‘রুটি-রুজির সংগ্রাম, চলছেই চলবে’-সহ বিভিন্ন শ্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে হকার নেতারা ব্যবসার সুযোগের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বক্তারা বলেন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। যতক্ষণ পর্যন্ত কোন ফয়সালা না হয়, ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। সামনে ঈদুল আজহা আসছে। এসময় আমাদেরকে বিকাল ৫টা থেকে ব্যবসা করার অনুমতি দেওয়া হোক। আমরা চাই না কোন আন্দোলন করতে। কিন্তু কোন প্রতিকার না পাওয়ায় আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। আমরা প্রত্যাশা করি, বৈষম্যহীন এ বাংলায় আমাদের ওপর বৈষম্য না করে বিকেল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধের পর ব্যবসার সুযোগ দিবে প্রশাসন। বক্তারা আরো বলেন, প্রশাসন যদি এমন আচরণ করে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সবসময় হকাররা প্রশাসনের নির্যাতন ও গ্রেফতারের শিকার হচ্ছেন। আমরা এর প্রতিকার চাই।

Manual2 Ad Code

তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেল এর পরিচালনায় মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, রুবেল ইসলাম, জাকির হোসেন, শাহ আলম, আব্দুশ শহিদ, জামাল উদ্দিন, হোসেন, আলো দাস, কৃষ্ণ, দেলোয়ার, বারেক আহমদ, তিলু মিয়া, নাহিদ মিয়া, আব্দুর রহিম, অপু মিয়া, রফিক, জুয়েল মিয়া, কাজল মিয়া, শাহাদাত হোসেন প্রমুখ।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!