1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 6:33 am
Title :

সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন

  • Update Time : Saturday, May 9, 2026
  • 225 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সফলভাবে সম্পন্ন হয়েছে। সিলেটে সার্বজনীন হনুমানজী ভক্ত সংঘের উদ্যোগে আয়োজিত “১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ ২০২৬ অনুষ্ঠানটি গভীর ভক্তি, শৃঙ্খলা ও আধ্যাত্মিক আবহের মধ্য দিয়ে অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে শ্রী নিম্বার্ক আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক অপূর্ব ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিতি, শৃঙ্খলাবদ্ধ আসন গ্রহণ এবং মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, যা শুরু থেকেই এক পবিত্র ও সুশৃঙ্খল আবহ নিশ্চিত করে।
অশোক কুমার রায় (সংস্থাপন দাস) ও অবন্তিকা দাস মন (প্রাণভক্ত সদস্য সেবক) এর যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় মিশন, সিলেট-এর সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব শ্রী বনমালী ভৌমিক, বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, অ্যাডভোকেট বিশ্বনাথ ঘোষ, শেখর চন্দ বোধ, অ্যাডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য ও ড. শরদিন্দু ভট্টাচার্য।
সভাপতি হিসেবে অ্যাডভোকেট এম. কে. দাশ (মনি) তাঁর বক্তব্যে ভক্তি, ঐক্য ও মানবকল্যাণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের আধ্যাত্মিক আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সেবক-সেবিকাবৃন্দের মধ্যে অরুন্ধতী রায় দিঘি, বিলাশ দেব, অমিত চক্রবর্তী, অ্যাডভোকেট এম. কে. দাশ (মনি), অসিত বৈশ্য ও ইলা বর্ধন ভক্তিমূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত সকলকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করে।
এরপর অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ১০৮ জন ভক্ত একত্রে সমবেত কণ্ঠে শ্রী হনুমান চালিশা পাঠ করেন। এই সমবেত পাঠে সৃষ্টি হয় এক গভীর আধ্যাত্মিক অনুভূতি, যা পুরো পরিবেশকে ভক্তি, শক্তি ও একাত্মতার বন্ধনে আবদ্ধ করে।
এছাড়াও হনুমানজী ভক্ত সংঘের সকল সেবক সেবিকাবৃন্দের সক্রিয় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা অনুষ্ঠানের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিশেষে বিশ্বমঙ্গল কামনায় সম্মিলিত প্রার্থনা এবং প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। -বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!