1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 25, 2026, 2:04 am
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নগরীতে প্রচার মিছিল

  • Update Time : Monday, April 20, 2026
  • 233 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: শ্রমিকের উপর মালিক শ্রেণীর নির্যাতনের প্রতিবাদে জোট বাধুন, শ্রমিকের ন্যায্য মজুরি ৮ ঘন্টা কাজের নিশ্চয়তা বিধানে, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে যোগ দিন, এই শ্লোগানে খানাদানা বেতনসহ মহান মে দিবসে ছুটি কার্যকর করার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-চট্টঃ ১৯৩৩) উদ্যোগে আগামী মহান মে দিবস উপলক্ষে প্রচার মিছিল বের করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) বিকালে নগরীর তালতলাস্থ কার্যালয় প্রাঙ্গনে জমায়েত হয়ে এক প্রচার মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে হিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে মে দিবস উদযাপন কমিটির আহবায়ক মো:দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায়,

Manual8 Ad Code

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রপ্ত সভাপতি ইউসুফ জামিল, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো: হারুর রশিদ, জেলার প্রচার সম্পদক মো: আকিল হোসেন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির শ্রমকি নেতা মো: রায়হান আহমদ, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক মো: সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মো: সিরাজ মিয়া। এসময় উপস্থিত ছিলেন,,জিন্দা বাজার কমিটির উপদেষ্টা মোঃ মহিবুর রহমান,মোঃ সাদেক মিয়া, শ্রমিক নেতা মোঃ সাদেক আহমদ, মোঃ শিরিন মিয়া, মোঃ ফয়জুল নুর,মহিলা কমিটির সভাপতি মোছাঃ লিলি বেগম,সাধারণ সম্পাদক মোছাঃ রিনা বেগম, মহিলা কমিটির নেত্রী শিউলি বেগমসহ
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিভিন্ন থানার নেতৃবৃন্দ মিছিল সহকারে অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, খানাদানা বেতনসহ মহান মে দিবসে ছুটি কার্যকর করার দাবী ও মে দিবসের সংগ্রামী চেতনায় উজ্জিবীত হয়ে ইস্পাত কঠিন শপথ নিন। নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত মেহনতী মানুষের হাতে ক্ষমতা আনার লক্ষ্যে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দালন গড়ে তুলুন। শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আসুন জনগণের সরকার-সংবিধান রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে শ্রমিক আন্দোলনকে শামিল করি। পুঁজিবাদ নয় সমাজতন্ত্রই মানব মুক্তির পথ। মে দিবস অমর হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!