1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 25, 2026, 2:38 am
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

ইসলামী শিক্ষায় আলোকিত প্রজন্ম গঠনে মাদ্রাসা শিক্ষার প্রসার জরুরি : এমদাদ হোসেন চৌধুরী

  • Update Time : Thursday, April 16, 2026
  • 230 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেছেন, নৈতিকতা, মানবিকতা ও সুশিক্ষিত সমাজ গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা অপরিসীম। তিনি বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধে শিক্ষিত একটি প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার প্রসার ও উন্নয়ন জরুরি। বৃহপতিবার কেন্দ্রীয় বাস টার্মিনাল রহমানিয়া মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ধর্মীয় শিক্ষার আলোকে নিজেদের গড়ে তুললে দেশ ও সমাজ উপকৃত হবে। তিনি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দেশের সম্পদ উল্লেখ করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি একটি মাদ্রাসার এক শিক্ষার্থী জুনেদ আহমদের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষার্থীর পড়াশোনা ও প্রয়োজনীয় খরচ বহনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা ইসলামী শিক্ষার প্রসার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মুফতি মুজির উদ্দিন কাসিমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় বাস টার্মিনাল রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল জব্বার প্রমূখ।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!