1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 12:39 pm
Title :
সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত

সিলেটে জেন্ডার সমতা আনয়নে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, April 12, 2026
  • 85 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: জেন্ডার স্টিরিওটাইপ নিরসন এবং সাম্যভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সমতায় তারুণ্য’ (Shomotay Tarunno) প্রজেক্টের আওতায় ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি, সিলেট এর আয়োজনে সিলেটে জেন্ডার সমতা আনয়নে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার ( ১২ এপ্রিল ) সকালে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  মোঃ নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক জনাব মোঃ আব্দুর রউফ শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তপন চন্দ্র পাল, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, পুবালি ব্যাংক উপশহর ব্রাঞ্চের কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ, এবং সিলেট জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান শাহিন।

সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহেদ আহমদ শান্ত, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোঃ শাহীন আহমদ, যুব উন্নয়ন অধিদপ্তরের ডাটা এন্ট্রি অফিসার মোঃ মনির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেটের সদস্য রাজিয়া বেগম, খাদিমনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম, এবং হাজি আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক রোখসানা বেগম।

এছাড়াও আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ও সংগঠনের সহ-সভাপতি নুসরাত উম্মে সাজিদা, যুব বিষয়ক সম্পাদক সদরুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা রহমান তাসনিম।

Manual6 Ad Code

সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, “তারুণ্যের অগ্রযাত্রায় জেন্ডার বৈষম্য একটি বড় বাধা। স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি নেতাদের সমন্বিত প্রচেষ্টায় আমরা সিলেটে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই।” প্রধান অতিথি তার বক্তব্যে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং যুব উন্নয়নে জেন্ডার সমতার গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য যে, নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের মাধ্যমে এই প্রজেক্টটি বাস্তবায়িত হচ্ছে।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!