1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:25 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট নগর থেকে ৪০ দিনে ৭৮ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

  • Update Time : Friday, April 10, 2026
  • 144 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগর থেকে গত ৪০ দিনে ছিনতাইকারী সন্দেহে ৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

এতে বলা হয়, সিলেট মহানগর পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) ৭৮ জন ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছিনতাই দমনে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ব্যাপক অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেটকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!