1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 25, 2026, 4:30 am
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস’র উদ্যোগে ‘এআই’প্রযুক্তির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ নিয়ে আইসিটি সেমিনার

  • Update Time : Saturday, April 4, 2026
  • 136 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ব্যবসার আধুনিকায়ন ও প্রসারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর গুরুত্ব তুলে ধরতে সিলেটে এক ব্যতিক্রমী আইসিটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ ‘হোটেল নির্বাণ ইন’-এ বাংলাদেশে এআই-এর মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন কৌশল শীর্ষক এই সেমিনারের আয়োজন করে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। প্রশিক্ষণে ৬৮ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর জাতীয় সমন্বয়নকারী অনিতা দাশগুপ্তার সভাপতিত্বে ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাফিসা শবনম এর পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিইও হিমাংশু মিত্র, উদ্যোক্তা মালেকা পারভীন মলি, মোসা: শামসুন্নেসা সোমা, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর মহানগরের সভাপতি জহুরা আক্তার।

Manual6 Ad Code

সেমিনারে উপস্থিত উদ্যোক্তাদেরকে কীভাবে খুব সহজে এআই টুলস ব্যবহার করে পণ্য বিপণন, গ্রাহক সেবা এবং ব্যবসায়িক পরিকল্পনা সাজানো যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেন রুবাইয়া মেহজাবিন পলী, পার্থ প্রতিম রায়, কুমার নিটোল।

Manual3 Ad Code

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে ব্যবসা টিকিয়ে রাখতে এবং বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে এআই প্রযুক্তির বিকল্প নেই। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।

তারা আরো বলেন, বরাবরই নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ‘এআই’ নিয়ে এই সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সিলেটের স্থানীয় বিভিন্ন নারী উদ্যোক্তা, আইসিটি বিশেষজ্ঞ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!