1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 25, 2026, 4:31 am
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

কোমলমতি শিশুদের খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশে সচেতনতা বাড়াতে হবে: সৈয়দ সারোয়ার রেজা

  • Update Time : Saturday, April 4, 2026
  • 267 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীর ৪নং ওয়ার্ডের সরকারি কলোনি বড় মাঠে মজুমদারী প্রিমিয়ার লীগ আয়োজিত শিশুদের ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজনীতিবিদ ও কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বলেছেন, কোমলমতি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সময়ে শিশুদের প্রযুক্তি নির্ভরতা বাড়ছে, যা তাদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এ থেকে বের হয়ে শিশুদের মাঠমুখী করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

আজ বিকেলে ওয়ার্ডের কোমলমতি শিশুদের নিয়ে মজুমদারী প্রিমিয়ার লীগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মজুমদারী রাইটার্স ও মজুমদারী ডেইঞ্জার ক্লাবের অংশগ্রহণে ফানাইল খেলা শেষে প্রতিযোগিতায় বিজয়ী মজুমদারী রাইটার্স ও রানার্সআপ মজুমদারী ডেইঞ্জার ক্লাবের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual3 Ad Code

সৈয়দ সারোয়ার রেজা আরও বলেন, খেলাধুলা শিশুদের শুধু আনন্দই দেয় না, বরং তাদের মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন।

Manual1 Ad Code

এসময় স্থানীয় ক্ষুদে ক্রিকেটারদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করার সহযোগিতার আশ্বাস দেন । অনুষ্ঠানটি শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!