1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 24, 2026, 11:00 pm
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

‎সিসিকের প্রশাসক বরাবর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি

  • Update Time : Monday, March 30, 2026
  • 55 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবরে আটককৃত ব্যাটারী চালিত রিক্সা ছেড়ে দেয়ার দাবীতে স্মারকলিপি পেশ করেছেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
৩০ মার্চ সোমবার দুপুরে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে নগর ভবন কার্যালয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর হাতে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, হযরত শাহজালাল ও শাহপরাণ র: সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট মহানগরীতে প্রায় ২ হাজার থেকে ২৫০০ ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক আটক করেছে প্রশাসন। আমরা দীর্ঘদিন যাবৎ সিলেটের পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আটককৃত রিক্সাগুলো ছেড়ে দেয়ার আবেদন করে আসছি। এ পর্যন্ত এবিষয়ে কোন সুরাহা না পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর দ্বারস্থ হয়েছি। হতদরিদ্র রিক্সা শ্রমিকরা কিস্তিতে ও ঋণ করে ব্যাটারী চালিত রিক্সা/ ইজিবাইক ক্রয় করেছেন। রিক্সা চালিয়ে শ্রমিকরা পরিবারের ভরপোষণ করতেন। পুলিশ কর্তৃক ব্যাটারী চালিত রিক্সা/ ইজিবাইকগুলো আটক করায় মালিক-শ্রমিকদের পরিবার মানবেতর জীবন যাপন করছেন। বিশেষ করে পবিত্র রমজান মাসেও পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট করেছেন। বর্তমান সরকার মানব প্রেমিক ও শ্রমিক বান্ধব সরকার। শ্রমিক জনগোষ্ঠি মনে করেন এই সরকারের নির্দেশনায় আটককৃত ব্যাটারী চালিত রিক্সা/ ইজিবাইকগুলো তারা ফিরে পাবেন।
মালিক শ্রমিকদের কষ্টের কথা বিবেচনা করে সিলেটে আটককৃত ব্যাটারী চালিত রিক্সা/ ইজিবাইকগুলো ছেড়ে দেয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কাছে বিনীত অনুরোধ জানান সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি দেলওয়ার হোসেন, আব্দুল জলিল, সহ সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, অফিস সম্পাদক শাহ আলম, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সংগঠনের ৭নং ওয়ার্ড সভাপতি আক্কাস আলী, ৮নং ওয়ার্ড সভাপতি মাহবুব রহমান, সাধারণ সম্পাদক পংকি মিয়া, ৯নং ওয়ার্ড সভাপতি মিরাজ উদ্দিন, ১০নং ওয়ার্ড সভাপতি রাসেল আহমদ, ১২নং ওয়ার্ড সভাপতি হেলাল আহমদ, ৩১নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ, ৩৬নং ওয়ার্ড সভাপতি হারিছ মিয়া, সাধারণ সম্পাদক আবুল খায়ের, ৩৯নং ওয়ার্ড সভাপতি মুমিন মিয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান, শ্রমিক নেতা ইরন মিয়া, আল আমীন, রুবেল আহমদ, আলমগীর হোসেন সালমান, আবুল খালেক, দেলওয়ার হোসেন, জুয়েল আহমদ, বাহার উদ্দিন, মোবারক আলী, আব্দুস শহীদ, ইসহাক আলী, আবুল বাশার প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!