1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 23, 2026, 11:52 pm
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম

  • Update Time : Monday, March 30, 2026
  • 309 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা নিরসনে কাজ করছে বিজিবিসহ সংশ্লিষ্ট সব সংস্থা। জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ডিপো থেকে নিয়মিত সরবরাহ অব্যাহত থাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি তাদের।

সোমবার সকালে সিলেটের পদ্মা ওয়েল ডিপোতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম। তিনি বলেন, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলো নির্দিষ্ট সময় পরপর নির্ধারিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছে।

Manual7 Ad Code

অ্যালটমেন্ট চার্টের আওতায় সরবরাহ কার্যক্রম পরিচালিত হওয়ায় কোনো পাম্পের পক্ষে জ্বালানি তেল অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানান তিনি।

Manual8 Ad Code

এদিকে, গত ২৫ মার্চ থেকে সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোতে বিজিবি মোতায়েন রয়েছে বলে জানান তিনি। পদ্মা ও মেঘনা ডিপোতে বিজিবি ১৯ ও ৪৮-এর দুটি প্লাটুন সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

Manual4 Ad Code

পাশাপাশি সীমান্তপথে যাতে জ্বালানি তেল পাচার না হয়, সে লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!