1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 5:41 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম জন্মতিথি: সিলেট ইসকন মন্দিরে আনন্দমুখর অনুষ্ঠান

  • Update Time : Sunday, March 29, 2026
  • 267 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের ইসকন মন্দিরে রবিবার (২৯ মার্চ) পরমারাধ্য শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম জন্মতিথি উদযাপন করা হয়েছে। পবিত্র কামদা একাদশী তিথিতে শুরু হওয়া অনুষ্ঠানে তিনদিনব্যাপী আয়োজন করা হয়, যেখানে বিশেষভাবে কীর্তনমেলা, যজ্ঞ, মহাভিষেক, মহিমা কীর্তন ও প্রসাদ বিতরণ অন্তর্ভুক্ত ছিল।

দিনটি শুরু হয় সকালবেলা দর্শন আরতি ও গুরুপূজার মাধ্যমে। ভক্তরা গুরুমহারাজের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অংশ নেন বিশেষ যজ্ঞে। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় মহা‑অভিষেক, এরপর দুপুরে ভক্তরা অংশ নেন মহিমা কীর্তনে, চরণকমলে পুষ্পাঞ্জলি প্রদান করেন, কেক নিবেদন ও মহাপ্রসাদ গ্রহণ করেন। বিকেলে অনুষ্ঠিত হয় কীর্তনমেলা, সন্ধ্যায় গৌরারতি, এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলি পাঠের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Manual7 Ad Code

শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ ৯ এপ্রিল ১৯৪৯ মিলওকি, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম ছিল গর্ডন জন এর্ডম্যান। তিনি ইসকনের প্রতিষ্ঠাতা‑আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামীপ্রভুপাদের বিশেষ কৃপাধন্য শিষ্য, আন্তর্জাতিকভাবে পরিচিত ও দীক্ষাগুরু। গুরুমহারাজ বিশ্বজুড়ে কৃষ্ণভাবনা প্রচার, ভক্তি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!