1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 3:50 am
Title :

ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

  • Update Time : Friday, March 20, 2026
  • 278 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের শাহী ঈদগাহে এখন পর্যন্ত নিরাপত্তা ঝুঁকির তথ্য পায়নি র‍্যাব। তবে শনিবার ঈদের জামাতের সময়ে ঈদগাচ ময়দান নিশ্ছিদ্র নিরাপত্তা ও ড্রোন নজরদারিতে বেষ্টিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি৷ পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও পেট্রোল কার্যক্রম থাকবে পর্যটন কেন্দ্রগুলোতে।

শুক্রবার বিকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

Manual1 Ad Code

তিনি জানান, ঈদযাত্রায় ট্রাফিক আইন মনিটরিং, অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা, জ্বালানি অধিক দামে বিক্রি করার দায়ে জরিমানা, ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলের গুরুত্বপূর্ণ স্থানে ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে র‍্যাব৷

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাসা-অফিসের চুরি-ছিনতাই রোধে নিরাপত্তায় বাণিজ্যমন্ত্রীর নির্দেশনায় ও নিজস্ব সক্ষমতায় তৎপর থাকবেন তারা৷

Manual7 Ad Code

উল্লেখ্য, সিলেটের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে। সকাল সাড়ে ৮টায় এ জামাত শুরু হবে। এখানে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে নামাজ আদায় করবেন।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!